ডামি ফ্লাইট টিকিট (Dummy Ticket) কী এবং এটি কীভাবে কাজ করে?

বিদেশ ভ্রমণের ভিসা আবেদনের সময় সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো ডামি টিকিট (Dummy Ticket)। অনেকে একে ফ্লাইট রিজার্ভেশন, ফ্লাইট আইটিনারি বা টেন্টেটিভ বুকিং নামেও ডেকে থাকেন। সহজ কথায়, ডামি টিকিট হলো এয়ারলাইন্সের বুকিং সিস্টেমে সংরক্ষিত একটি আসল ও সাময়িক ফ্লাইট রিজার্ভেশন যাতে ৬-সংখ্যার ভেরিফায়েবল পিএনআর (PNR) কোড থাকে, কিন্তু এর জন্য টিকিটের পুরো আকাশছোঁয়া মূল্য পরিশোধ করতে হয় না।

ডামি টিকিট ও ফেক টিকিটের মধ্যে পার্থক্য

বৈশিষ্ট্য আসল ডামি টিকিট (DTF) ভুয়া / ফেক টিকিট (Photoshop)
PNR স্ট্যাটাস লাইভ ও সক্রিয় (এয়ারলাইন্স সাইটে দৃশ্যমান) অকার্যকর (সিস্টেমে কোনো রেকর্ড নেই)
জিডিএস সংযোগ Sabre / Amadeus সিস্টেম থেকে ইস্যু করা গ্রাফিক এডিটিং সফটওয়্যারে তৈরি
দূতাবাসে গ্রহণযোগ্যতা ১০০% গ্রহণযোগ্য ও নিরাপদ ভিসা রিজেকশন ও ব্যান হওয়ার ঝুঁকি

দূতাবাস কেন ডামি টিকিট গ্রহণ করে?

বিশ্বের অধিকাংশ দূতাবাস (যেমন শেনজেন, ইউকে, কানাডা, জাপান) তাদের অফিসিয়াল নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেয়: "ভিসা প্রাপ্তির পূর্বে নিশ্চিত নন-রিফান্ডেবল টিকিট কাটবেন না।"। অতএব, লাইভ পিএনআর সংবলিত রিজার্ভেশন ভিসা অফিসারকে আপনার ভ্রমণের সুনির্দিষ্ট আগমন ও প্রস্থানের তারিখ যাচাই করতে সাহায্য করে।